June 24, 2026, 1:36 pm
শিরোনাম:
কালীগঞ্জের নলতায় এক বেকারীর মালিককে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী, পরিবারে উদ্বেগ গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে প্রতিবাদ, আটক ১ নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন নেত্রকোনায় মাদক,সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান জনপ্রিয় মেয়র প্রার্থী কে আর খান পাঠান সাহের আইনজীবী কাজী মুমিনুল হাসানের আইনি প্রচেষ্টায় জামিন-অযোগ্য ধারার মামলায় কিশোরের জামিন ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন

সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম

সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে নাটোরের সিংড়ায় যুবদলের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এতে যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক।
সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. শামীম হোসেন ভিপি, উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ মালেক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহ আল মমিন।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সিংড়ার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে।
বক্তারা আরও বলেন, শান্তির সিংড়া রক্ষায় যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST