ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন কোড্ডা বড় ব্রিজের পূর্ব পাশে আখাউড়া বাইপাস থেকে সুলতানপুরগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বড়বাড়ী এলাকার লিপা বেগম ওরফে আলো (২৬) এবং ঢাকার শাহ আলী থানার উত্তর বিশিল এলাকার রুবিনা বেগম (২৬)। তাঁদের উভয়ের বর্তমান ঠিকানা ঢাকার মিরপুর-১১ এলাকার বেড়িবাঁধ পুরা বস্তি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে তাঁদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক রবিউল হাসনাত বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756