November 4, 2026, 5:47 pm
শিরোনাম:
ধামইরহাটে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে কৃষক পরিবার মাদক ব্যবসার প্রতিবাদ করায় খুন, কসবার সাব্বির হত্যা মামলায় আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  টানা ৪র্থ বারের মতো সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি রাকিবুল হাসান সম্মাননা ক্রেস্ট তুলে দিলেন পুলিশ সুপার রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি

টানা ৪র্থ বারের মতো সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি রাকিবুল হাসান সম্মাননা ক্রেস্ট তুলে দিলেন পুলিশ সুপার

রিপোর্টারের নাম

টানা ৪র্থ ভারত বারের মতো সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি রাকিবুল হাসান সম্মাননা ক্রেস্ট তুলে দিলেন পুলিশ সুপার

মোঃ জাহিদুল হক জাহিদ
৪ নভেম্বর ২০২৬
পেশাগত দক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ের স্বীকৃতি হিসেবে আবারও গৌরব অর্জন করলেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান।

টানা চতুর্থ বারের মতো অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও তিনি এই সম্মান অর্জন করেন।
সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।

একই অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ।

পুলিশ সুপার বলেন, ওসি রাকিবুল হাসান তার কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করেছেন পুলিশ চাইলে জনগণের আস্থা অর্জন করতে পারে। অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং দায়িত্ব পালনে তার নিষ্ঠা সবার জন্য উদাহরণ।
এদিকে অক্টোবর মাসে বিশেষ অবদান রাখায় জেলার বিভিন্ন ইউনিটের ৩৪ জন পুলিশ সদস্যকে পুরস্কার ও সনদ দেওয়া হয়। পাশাপাশি অবসর-পূর্ব ছুটিতে যাওয়া ২ জন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
সভায় পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং থানায় আসা মানুষের ভোগান্তি কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে থানায় আগত দর্শনার্থীদের বসার ব্যবস্থা এবং কর্মকর্তাদের জন্য নতুন আসবাবপত্র সরবরাহের নির্দেশ দেন পুলিশ সুপার।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অপরাধ তদন্তের গুণগত মান বৃদ্ধি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা আরও সহজলভ্য করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্মাননা পেয়ে ওসি রাকিবুল হাসান বলেন, এই অর্জন আমার একার নয়। উর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতার ফল। ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়াতে কাজ করে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST