September 4, 2026, 10:36 am
শিরোনাম:
কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার. বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

শিশুশ্রম বাল্যবিবাহ ও স্কুল ঝড়ে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম

শিশুশ্রম বাল্যবিবাহ ও স্কুল ঝড়ে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল উপজেলা প্রতিনিধি,
আজকের শিশু আগামীর ভবিষ্যত, তারাই হবে এ দেশ গড়ার কারিগর আর এ কাজে শিশুকে সুশিক্ষিত দক্ষ এবং নৈতিকতার সাথে গড়ে না তুললে তাদের হাতে অনিরাপদ হয়ে পড়বে দেশ।

শিশুদের সুস্থ সুন্দর দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে ওয়ার্ল্ড ভিশন বদ্ধপরিকর তারই অংশ হিসেবে বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝড়ে পড়া রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

১২ মে( মঙ্গলবার) সকালে উপজেলা মিলনায়তনে রামপাল এপি’র আয়োজনে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) অভিজিৎ চক্রবর্তী,রামপাল এপিসিও-র সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীনুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন

এসময় রামপাল এপিসিও-র সিনিয়র ম্যানেজার ফুলি সরকার তার বক্তব্যে শিশুশ্রম বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝড়ে পড়া শিশুদের জীবনে যে ক্ষতি হয়ে থাকে এবং দেশের জন্য যে ক্ষতি তা তুলে ধরে বলেন ওয়ার্ল্ড ভিশন এর মূল লক্ষ্য শিশু, এই শিশু গুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং আগামীর বাংলাদেশ সুস্থ মস্তিষ্কের দক্ষ সুশিক্ষিত মানুষের হাতে যেতে পারে সেই লক্ষ্যে শিশুদের অকাল ঝড়ে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশন কাজ করে আসছে,

তিনি এসময় আরো বাল্যবিবাহ , শিশু শ্রম ও স্কুল ঝড়ে পড়া শিশুদের নিয়ে রামপাল এপি’র পদক্ষেপ গুলো তুলে ধরেন এবং বাস্তবায়নে প্রশাসন , অনন্যা এনজিও এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করেন

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল, বাগেরহাট
01992090074


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST