বিজয়নগরে সেই বিতর্কিত শিক্ষক আবারও বিতর্কের জন্ম দিয়েছে।
“এই বেতনে কোন হালার পুত শিক্ষকতা করতনা” শিক্ষক আল আমিন,
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ক্লাস চলাকালে দায়িত্বে অবহেলা, মোবাইল ফোন ব্যবহার, শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানোসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই
সূত্রে জানা যায় গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ওহাব মিয়া, আবু সামা, সহ স্থানীয় কয়েকজনের মুরুব্বির অনুরোধে গণমাধ্যমকর্মীরা বিদ্যালয়ে গিয়ে অভিযোগগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করেন। অভিযোগ অনুযায়ী, ক্লাস চলাকালে বেলা ১২ঃ৩২ মিনিটে শিক্ষক এস এম আল আমিন, নুপুর বর্মন, মিলি আক্তার বিদ্যালয়ের অফিসকক্ষে বসে মোবাইল ফোনে স্ক্রলিং ও আড্ডায় ব্যস্ত থাকতে দেখা যায়। একই সময়ে বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থীকে খেলাধুলা করতে দেখা যায়।
গণমাধ্যমকর্মীরা বিষয়টি সম্বন্ধে শিক্ষকদের কাছে জানতে চাইলে পরিস্থিতির অবনতি ঘটে।
স্থানীয়দের জানায়, বিদ্যালয়ের অনিয়মের ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহে সংগ্রহের সময় একটি ভিডিও বক্তব্যে উক্ত বিদ্যালয়ের শিক্ষক এস এম আল আমিন গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন। এর মধ্যে—“এই বেতনে কোন হালার পুতও শিক্ষকতা করত না” –
ইতিপূর্বে উক্ত শিক্ষক আল আমিনের বিরুদ্ধে বিনা অনুমতিতে স্কুলে অনুপস্থিতির জন্য কারণ দর্শানোর নোটিশ জারি হয়েছিল।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেবের সাথে কথা বললে তিনি জানান, এসব অসদাচরণ কোন শিক্ষক এরকম বলতে পারে না। আমি বিষয়টি অবশ্যই দেখবো।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756