October 10, 2026, 6:38 pm
শিরোনাম:
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১ রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবী, সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ মোট ১৫ জন আসামী গ্রেফতারঃ- কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫ সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪ লাখ টাকার চিংড়ি জব্দ প্রতিটি পূজার্চনায় ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে: বক্তারা জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, ৩ মাদক কারবারি গ্রেপ্তার যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু

বড়াইগ্রামে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম

বড়াইগ্রামে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

​মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে নাইম হাওলাদার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
​নিহত নাইম সরদারপাড়া এলাকার বাসিন্দা এনামুল হাওলাদারের বড় ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু নাইম বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে নাইমকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
​দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
​মাত্র দুই বছরের একটি নিষ্পাপ শিশুর এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। মা-বাবার বুকফাটা আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
​ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST