September 2, 2026, 8:50 am
শিরোনাম:
জমিদারির ঐশ্বর্য ছেড়ে কুড়ের ঘরে সাধনা নয়কোষা জমিদারি ত্যাগী সুফিসাধক সৈয়দ আলাই মিয়া (রহঃ)-এর জীবন ও আধ্যাত্মিক দর্শন সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা নওগাঁয় সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠনের অভিযোগ; ওয়ান শুটার গান, ডেগার ও চাকুসহ বিভিন্ন সামগ্রী জব্দ নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার। নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। টেকনাফে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬-এর কমিটি গঠন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

পূর্বঘোষিত স্থান পরিবর্তন করে কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত হবে কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী

রিপোর্টারের নাম

পূর্বঘোষিত স্থান পরিবর্তন করে কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত হবে কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক জরুরি প্রস্তুতিমূলক সভা গতকাল সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর দেশপ্রিয় কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন লজের আহ্বায়ক অধ্যক্ষ তাপস বকসী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব চন্দন দাস।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও দায়িত্ব বণ্টন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গেলো ২৬ মে কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি বিধায় আগামী ৪ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় পূর্বঘোষিত ভেন্যু কুমিল্লা টাউনহল বীর চন্দ্র নগর মিলনায়তন-এর মুক্তিযোদ্ধা কর্ণারের পরিবর্তে কুমিল্লা ক্লাব মিলনায়তন-এর ৫ম তলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের নতুন তারিখ ও ভ্যানু নির্ধারণ করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং থিওসোফিক্যাল সোসাইটি বাংলাদেশ এর চিফ কনভেনার সুব্রত চৌধুরী।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে যথাক্রমে কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটি পরিদর্শন, উদ্বোধনী সংগীত ও জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST