September 21, 2026, 2:50 pm
শিরোনাম:
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ আগপুংগলী চারমাথা মোড়ে সড়কে বড় ধরনের ভাঙন, ঝুঁকিতে যান চলাচল জামালপুরের বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২ ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার রাঙ্গামাটিতে এনসিপির নবগঠিত জেলা কমিটির প্রেস মিট ও পরিচিতি সভা মাদক, ইভটিজিং ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ রাতে নিজেই সড়কে সচেতনতামূলক সাইনবোর্ড লাগাচ্ছেন মিঠামইনের ওসি মনোয়ার উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল।

নোয়াখালীতে প্রভাবশালীদের বালু উত্তোলনে হুমকির মুখে কৃষিজমি ও ঘরবাড়ি

রিপোর্টারের নাম

নোয়াখালীতে প্রভাবশালীদের বালু উত্তোলনে হুমকির মুখে কৃষিজমি ও ঘরবাড়ি

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার সোনাপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের সমিতির দোকান সংলগ্ন আল-আকসা মসজিদ এলাকায় প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় কৃষিজমি, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এলাকার প্রভাবশালী ব্যক্তি ইনকাম চৌধুরীর নাতি রুবেল স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে কৃষিজমি, ফসলি জমি এবং বসতবাড়ির পাশের জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে এবং কৃষিজমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

তাদের আরও অভিযোগ, রুবেল শক্তিশালী বালু উত্তোলন মেশিন ব্যবহার করে বিভিন্ন স্থানে জোরপূর্বক বালু উত্তোলন করছেন। পরে সেই বালু বিভিন্ন স্থানে ভরাটের কাজে সরবরাহ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন। স্থানীয়দের বাধা উপেক্ষা করে দিন-রাত বালু উত্তোলন অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

শুক্রবার (৩১ জুলাই) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে বালু উত্তোলনের কার্যক্রম চলমান রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। তাদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ কার্যক্রম পরিচালনা করছেন। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাদের নজরে এলে তারা ভুক্তভোগীদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রুবেলের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST