September 20, 2026, 12:35 pm
শিরোনাম:
প্রেমিকার জন্য ‘মন না গলা’ সেই প্রেমিকের বিরুদ্ধে মামলা ধামইরহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হতে চাই জামালপুরে বিজ্ঞ বিচারক দম্পতি’র বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উন্মোচন, গ্রেফতার ০৫, আলামত উদ্ধার ও ০৩ আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ৭ দফা দাবীতে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরের বকশীগঞ্জে লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের ফরিদপুরের ডেমরায় অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন: ‘নীরবতা নয়, প্রতিবাদ চাই’ স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত “স্মৃতি তুমি বেদনার, তুমিই আবার সান্ত্বনার।” থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

নেত্রকোনায় মাদক,সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান জনপ্রিয় মেয়র প্রার্থী কে আর খান পাঠান সাহের

রিপোর্টারের নাম

নেত্রকোনায় মাদক,সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত পৌরসভা গড়তে চান জনপ্রিয় মেয়র প্রার্থী কে আর খান পাঠান সাহের

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও জনমত তৈরি হয়েছে। এরই মধ্যে নেত্রকোনা পৌরসভায় জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে উঠে এসেছেন মেয়র প্রার্থী কে আর খান পাঠান সাহের।মাদক,সন্ত্রাস চাঁদাবাজমুক্ত ও যুবকদের কর্মসংস্থান যুক্ত নেত্রকোনা পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নেত্রকোনা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী কে আর খান পাঠান সাহের। পৌরসভা নির্বাচনের দিনক্ষন চূড়ান্ত না হলেও নেত্রকোনা পৌরসভায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। নেত্রকোনা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীরা আগাম প্রার্থী হওয়ার জানান দিচ্ছেন। নির্বাচনে বেশ কয়েকজন মেয়র প্রার্থীর নাম শোনা গেলেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ বিভাগীয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক কে আর খান পাঠান সাহেরের নাম আলোচিত হচ্ছে। তিনি সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে দিন রাত অবিরাম গনগংযোগ করেছেন। তিনি ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

মেয়র প্রার্থী কে আর খান পাঠান সাহের বলেন, জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে সন্ত্রাস মাদকমুক্ত বেকার নারী ও পুরুষের কর্মসংস্থান যুক্ত একটি পৌরসভা গড়তে চাই। এবার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে কে আর খান পাঠান সাহের সাধারন মানুষের কাছে জনপ্রিয় মেয়র প্রার্থী হিসাবে যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে বলে পৌরসভার একাধিক নাগরিক ভোটাররা জানান। এদিকে নেত্রকোনা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. জসিম নামে এক ভোটার বলেন, শান্তশিষ্ট ভদ্র মেয়র প্রার্থী হিসেবে জনপ্রিয়তার দিক দিয়ে কে আর খান পাঠান সাহের এগিয়ে রয়েছেন। তিনি তার বিবৃতিতে নেত্রকোনা পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।নেত্রকোনা পৌরসভার স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। এলাকার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার প্রসার, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে,কে আর খান পাঠান সাহেরকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে দেখছেন তারা। তরুণ সমাজের মধ্যেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সভা-সমাবেশে তার উপস্থিতি এবং জনসম্পৃক্ততা অন্য প্রার্থীদের তুলনায় বেশি বলেও মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে নেত্রকোনা পৌরসভার একাধিক ভোটার বলেন, “আমরা এমন একজন প্রার্থী চাই, যিনি আমাদের সমস্যার কথা বুঝবেন এবং সমাধানে কাজ করবেন।কে আর খান পাঠান সাহের সেই যোগ্যতা রাখেন।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে কে আর খান পাঠান সাহেরের জনপ্রিয়তা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিএনপির তৃণমূলের দলীয় নেতাকর্মীরা বলেন তিনি নির্বাচিত হলে দলের জন্য ভালো হবে।নেত্রকোনা পৌরসভার নির্বাচনকে ঘিরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আরও বলেন,কে আর খান পাঠান সাহেরের যোগ্য নেতৃত্বই দলকে এগিয়ে নেবে। তিনি একজন যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য নেতা। কে আর খান পাঠান সাহের নির্বাচিত হলে দল আরও শক্তিশালী হবে এবং জনগণের আস্থা বৃদ্ধি পাবে।এদিকে নেত্রকোনা পৌরসভার স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীরা বলেন, “আমরা চাই এমন নেতৃত্ব, যিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখতে পারবেন এবং সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকবেন সেটা কে আর খান পাঠান সাহেরের ভেতর আছে। এদিকে, কে আর খান পাঠান সাহের তার নির্বাচনী প্রচারণায় উন্নয়ন ও সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। নির্বাচিত হলে এই ভালোবাসার প্রতিদান দিতে মানুষের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।

 

২৩/০৬/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST