October 10, 2026, 7:52 pm
শিরোনাম:
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১ রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবী, সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ মোট ১৫ জন আসামী গ্রেফতারঃ- কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫ সিরাজগঞ্জে জেলি পুশ করা সাড়ে ৪ লাখ টাকার চিংড়ি জব্দ প্রতিটি পূজার্চনায় ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে: বক্তারা জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, ৩ মাদক কারবারি গ্রেপ্তার যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু

নিয়ামতপুরে নিখোঁজের ৯ দিনেও মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভার খোঁজ

রিপোর্টারের নাম

‎নিয়ামতপুরে নিখোঁজের ৯ দিনেও মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভার খোঁজ
‎

‎
মিলন হোসেন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি :‎নওগাঁর নিয়ামতপুরে এক স্কুল শিক্ষকের একাদশ শ্রেণিতে পড়ুয়া মেয়ে টানা ৯ দিন ধরে নিখোঁজ থাকলেও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় পরিবারে বাড়ছে উৎকণ্ঠা ও ক্ষোভ।‎বুধবার (২৭ মে ২০২৬) দুপুরে নিখোঁজ শিক্ষার্থীর পরিবার সংবাদ সম্মেলন করেন।
‎‎নিখোঁজ শিক্ষার্থীর নাম তাসনুভা তাবাসুম ইভা। তিনি উপজেলার শ্রীমান্তপুর ইউনিয়নের ঘোড়কুড়ি গ্রামের আব্দুর মান্নানের মেয়ে। তার বাবা স্থানীয় একজন শিক্ষক বলে জানা গেছে।
‎‎সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, গত ১৯ মে থেকে হঠাৎ করেই নিখোঁজ হয় ইভা। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে বাধ্য হয়ে পরিবার নিয়ামতপুর থানায় সাধারণ ডাইরি (জিডি) করে।
‎
‎নিখোঁজ শিক্ষার্থীর বাবা আব্দুল মান্নান বলেন,
‎একজন বাবা হিসেবে আমি আমার মেয়েকে খুঁজে ফেরছি। থানায় গিয়েও বারবার আশ্বাস ছাড়া তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি।
‎
‎ইভার মা বলেন,আমার মেয়ে বেঁচে আছে নাকি মারা গেছে কিছুই জানি না। দিন দিন হতাশা বেড়েই চলেছে। থানায় বারবার গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না।
‎
‎ইভার শিক্ষক আলহাজ কাজী শামসুল আলম বলেন,সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। হঠাৎ নিখোঁজ হওয়ার কারণে পরিবারসহ এলাকাবাসী দুশ্চিন্তায় রয়েছে। বেঁচে আছে নাকি মারা গেছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
‎
‎তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ইভাকে খুঁজে বের করার দাবি জানান।
‎
‎এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন,নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST