October 9, 2026, 1:11 pm
শিরোনাম:
প্রতিটি পূজার্চনায় ব্রাহ্মণদের যথাযোগ্য মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে: বক্তারা জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, ৩ মাদক কারবারি গ্রেপ্তার যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশীদের আকস্মিক মৃত্যু বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার। কাভার্ড ভ্যান জব্দ জামালপুরের বকশীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিজয়নগরে গাঁজাসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জামালপুর নারী ও
শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিগত ২০১২ সালে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করা হয়।

পাশাপাশি আদালত দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হবে বলে তিনি রায়ে উল্লেখ করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর (৩০), তিনি জেলার ইসলামপুর
উপজেলার গাওকুড়া গ্রামের বাসিন্দা মোঃ ওয়াহেদ আলীর ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি জানায়, বিগত ২০০৭ সালের ২৯ ডিসেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার নলচির গ্রামের মোঃআমান উল্লাহর মেয়ে লাইজুকে বিয়ে করেন মোঃ জাহাঙ্গীর।
বিয়ের পর লাইজু ইসলামপুরের গাওকুড়া গ্রামে স্বামীর বাড়িতে বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই যৌতুকলোভী জাহাঙ্গীর ২ লাখ টাকা যৌতুক দাবি করে
আসছিলেন। লাইজুর বাবা-মা সেই টাকা দিতে ব্যর্থ হওয়ায় জাহাঙ্গীর তার ওপর নিষ্ঠুর আচরণ শুরু করেন।

২০১২ সালের ২ ডিসেম্বর সকালে জাহাঙ্গীর লোহার রড দিয়ে লাইজুকে নির্মমভাবে মারধর করেন এবং শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর জাহাঙ্গীর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এই হত্যাকাণ্ডের পর লাইজুর বাবা মোঃ আমান উল্লাহ জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম রাষ্ট্রপক্ষের ৮ জন সাক্ষী ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনা করে জাহাঙ্গীরকে পেনাল কোর্ড এর ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন
এবং তার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন। সেইসাথে আদালত দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার টাকা ভিকটিম
প্রাপ্ত হবে বলে তিনি রায়ে উল্লেখ করেন। আদালত একই মামলায় অপর দুজনকে খালাস দিয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. ও আাসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন, অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান।

কাওছার আহমেদ,
জামালপুর।
০৮.১০.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST