August 4, 2026, 6:01 am
শিরোনাম:
জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া” — এ্যাড. মিজানুর রহমান মুবিন পুলিশ সুপারের তত্ত্বাবধানে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার; দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনের অনন্য প্রাপ্তি: অটোরিকশা ফিরে পেয়ে ফুল হাতে পঙ্গু পরিবারের ভালোবাসায় সিক্ত নওগাঁ জেলা পুলিশ নওগাঁর মহাদেবপুর উত্তরগ্রামে বাড়িতে চুরির ঘটনা রহস্য উদঘাটন অতঃপর ৩ চোরকে গ্রেফতার হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি নওগাঁ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চরম দুর্ভোগ — ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, অচল জেনারেটর! বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু সিরাজগঞ্জ রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচন: মনোনয়ন বিতরণ শুরু, ২১ আগস্ট ভোট। লংগদুতে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও কমিটি গঠন

নওগাঁর মহাদেবপুর উত্তরগ্রামে বাড়িতে চুরির ঘটনা রহস্য উদঘাটন অতঃপর ৩ চোরকে গ্রেফতার

রিপোর্টারের নাম

নওগাঁর মহাদেবপুর উত্তরগ্রামে বাড়িতে চুরির ঘটনা রহস্য উদঘাটন অতঃপর ৩ চোরকে গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি বাড়িতে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করে তিনজন চোরকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩১ জুলাই দিবাগত রাতে উপজেলার উত্তরগ্রাম এলাকার এক ব্যক্তির বাড়িতে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে। চোরেরা বাড়ি থেকে বাসের বিভিন্ন যন্ত্রাংশ, রেগুলেটর, মাস্টার সিলিন্ডারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বয়েজ আলী (৪০), পিতা: মৃত বয়েন উদ্দিন, গ্রাম: হাতি মংগলা, থানা: মহাদেবপুর; শ্রী দেব বসাক (১৮), পিতা: বাসুদেব বসাক, গ্রাম: দরিয়াপুর, থানা: মহাদেবপুর; এবং শ্রী মিলন ভৌমিক (২৫), পিতা: বাণিসা ভৌমিক, গ্রাম: গাছা ১ নম্বর কলোনি, থানা: গাছা, জেলা: গাজীপুর।

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি প্রতিরোধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST