May 22, 2026, 7:21 pm
শিরোনাম:
কুমিল্লায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত উখিয়া শহিদ মিনারে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শাহ আলীর মাজারে হামলার বিচার ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন সাবেক জামায়াত নেতা জিল্লুর রহমানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার র‍্যাপিড অভিযানে : দুর্ধর্ষ দুই ছিনতাইকারী গ্রেফতার মাজারে ভক্তদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিটিপির বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন দাশমরিচ সবুজ মোড়ে রক্তাক্ত হামলা, জামায়াত নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন ভালুকায় দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ বিশ্বজয়ের স্বপ্নে চীনের পথে পাবনার রাফিয়া

দাশমরিচ সবুজ মোড়ে রক্তাক্ত হামলা, জামায়াত নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ

রিপোর্টারের নাম

দাশমরিচ সবুজ মোড়ে রক্তাক্ত হামলা, জামায়াত নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ

রিপোর্টারঃ শামীম আহমেদ, পাবনা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে ধারালো অস্ত্রধারীদের হামলায় জামায়াতের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের দাশমরিচ সবুজ মোড়ে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত জিল্লুর রহমান (৫০) দাশমরিচ গ্রামের বাসিন্দা। তিনি খানমরিচ ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও পেশায় একজন শিক্ষক। অভিযুক্ত আব্দুর রহমান (২৫) কালিয়ানজিরি গ্রামের আব্দুল আজীজের ছেলে। এ ঘটনায় আব্দুর রহমান, তার দুই ভাগিনা ও স্বপন সহ কয়েক জন সহযোগীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়,বৃহস্পতিবার সকালে জিল্লুর রহমানকে দেখে আব্দুর রহমান কটূক্তি করলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমানের সঙ্গে থাকা বেলাই গ্রামের এক ব্যক্তি আব্দুর রহমানকে চড় মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
খানমরিচ ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আবুল কালাম জানান, ঘটনার জেরে দুপুরে আব্দুর রহমান ৮ থেকে ১০ জন সহযোগী নিয়ে জিল্লুর রহমানের বাড়িতে হামলা চালায়। জিল্লুর রহমানকে না পেয়ে তার মাকে ইট-পাটকেল নিক্ষেপ করে মারধর করা হয়। পরে হামলাকারীরা জিল্লুর রহমানের শিক্ষা প্রতিষ্ঠানেও তাকে খুঁজতে যায়।
পরবর্তীতে রাত ৮টার দিকে দাশমরিচ সবুজ মোড় এলাকায় রাস্তার ওপর গাছের ডাল ফেলে জিল্লুর রহমানের চলাচলের পথ আটকে দেওয়া হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
স্থানীয়রা আহত জিল্লুর রহমানকে উদ্ধার করে প্রথমে চন্ডিপুর বাজারে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ভাঙ্গুড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ২টার দিকে তাকে আইসিইউ সাপোর্টে নেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ঘটনার পর রাতেই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের জামায়াতের সংসদ সদস্য অধ্যাপক আলী আজগরের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ভাঙ্গুড়া থানা চত্বরে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে তিনি বলেন,
“আমার নেতা রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই।”
সংসদ সদস্য অধ্যাপক আলী আজগর আরও বলেন,
“আমার নেতাকে কুপিয়ে মৃতপ্রায় করে ফেলা হয়েছে। তাই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় থানায় গিয়ে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছি।”
এ ঘটনায় রাত ২টার দিকে দাশমরিচ গ্রামের মোঃ আইনুল হক (৬৫) ও তার ছেলে হাফিজুর রহমান (৩২)-কে আটক করেছে পুলিশ। তবে আইনুল হকের পরিবার দাবি করেছে, ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং অন্যায়ভাবে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান,
“এখন পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত এজাহার দায়ের করা হয়নি। তবে পুলিশ ঘটনা সম্পর্কে অবগত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST