September 20, 2026, 12:34 pm
শিরোনাম:
প্রেমিকার জন্য ‘মন না গলা’ সেই প্রেমিকের বিরুদ্ধে মামলা ধামইরহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হতে চাই জামালপুরে বিজ্ঞ বিচারক দম্পতি’র বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উন্মোচন, গ্রেফতার ০৫, আলামত উদ্ধার ও ০৩ আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ৭ দফা দাবীতে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরের বকশীগঞ্জে লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের ফরিদপুরের ডেমরায় অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন: ‘নীরবতা নয়, প্রতিবাদ চাই’ স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত “স্মৃতি তুমি বেদনার, তুমিই আবার সান্ত্বনার।” থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

তাড়াশে বিএনপির নাম ব্যবহার করে ও বারবার মাছ লুটের অভিযোগ; নিঃস্ব কয়েকটি পরিবার, আতঙ্কে এলাকাবাসী

রিপোর্টারের নাম

তাড়াশে বিএনপির নাম ব্যবহার করে ও বারবার মাছ লুটের অভিযোগ; নিঃস্ব কয়েকটি পরিবার, আতঙ্কে এলাকাবাসী

মোঃ জাহিদুল হক জাহিদ:সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌপাকিয়া এলাকায় বিএনপির নাম ব্যবহার করে
লিজকৃত পুকুরকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং অর্ধ কোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ একই এলাকার চান আলী সরকারের নেতৃত্বে একদল দূর্বৃত্তরা
পুকুরপাড়ের ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ ধরে নিয়ে যায়। ভুক্তভোগীরা এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে বিচার দাবি করেছেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা নিজেদের বিএনপি পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়া চৌপাকিয়া মসজিদের জমি ও পুকুরসহ বিভিন্ন সম্পত্তি দখলের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এরপরেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো ক্ষতিপূরণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST