September 21, 2026, 3:02 pm
শিরোনাম:
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ আগপুংগলী চারমাথা মোড়ে সড়কে বড় ধরনের ভাঙন, ঝুঁকিতে যান চলাচল জামালপুরের বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২ ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার রাঙ্গামাটিতে এনসিপির নবগঠিত জেলা কমিটির প্রেস মিট ও পরিচিতি সভা মাদক, ইভটিজিং ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ রাতে নিজেই সড়কে সচেতনতামূলক সাইনবোর্ড লাগাচ্ছেন মিঠামইনের ওসি মনোয়ার উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল।

এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

রিপোর্টারের নাম

এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে পাবনায় এবিএস ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনা সদর উপজেরার সিঙ্গা বাজার সংলগ্ন সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় গাছের চারা বিতরণ করা হয়েছে।

কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষপ্রেমী রোটা. মো. আলতাফ হোসেন। তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকায় শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে। সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে। গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষার জন্য ভালোভাবে ঘেরা দিতে হবে। চারা যেন হেলে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে, খুঁটি দিতে হবে, পানি ঢালতে হবে।

সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চর রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের মিঠু, বিশিষ্ট সমাজ সেবক ও মালঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ব্যবসায়ী আব্দুল হান্নান প্রমূখ।

অনুষ্ঠানে গ্রিন টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আর কে আকাশ

পাবনা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST