ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া
মোঃ জাহিদুল হক: জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়নে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বহুলী বাজার জামে মসজিদে বহুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনাও করা হয়।
এ সময় বহুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে নেতাকর্মীরা মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু দীর্ঘদিন ধরে দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তার অসুস্থতার খবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।
পরে মসজিদের ইমাম ও উপস্থিত মুসল্লিদের অংশগ্রহণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।