October 11, 2026, 11:27 pm
শিরোনাম:
মহালয়ার সংগীতানুষ্ঠান শেষে চকবার আইসক্রিমে মেতে উঠলেন ছয় বিশিষ্টজন, উৎসবের আনন্দে যোগ হলো ভিন্ন মাত্রা ভাঙ্গুড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ বরকতুল্লাহ বরাত আর নেই জামালপুরের ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি অষ্টগ্রাম থানার রুকুনুজ্জামান চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১ রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবী, সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ মোট ১৫ জন আসামী গ্রেফতারঃ- কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫

আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু; এলাকাজুড়ে শোক

রিপোর্টারের নাম

আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু; এলাকাজুড়ে শোক

বান্দরবানের আলীকদমে ভেরোনিকা ত্রিপুরা নামে এক স্কুলছাত্রীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
(শাহাদাত হোসেন বাপ্পি বান্দরবান প্রতিনিধি)
স্থানীয় সূত্র ও বিদ্যালয়-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শুক্রবার পরিবারের একটি ঘটনার পর তিনি ঘরে থাকা আগাছানাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার মরদেহ বাড়িতে আনা হয় এবং সোমবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ভেরোনিকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ভেরোনিকা অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী ছিল। শ্রেণিকক্ষে সে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করত এবং শিক্ষকদের প্রতিও ছিল শ্রদ্ধাশীল।

স্থানীয় সচেতন মহলের মতে, শিশু-কিশোরদের মানসিক সুস্থতার প্রতি পরিবার ও সমাজের আরও যত্নশীল হওয়া জরুরি। একই সঙ্গে ঘরে কীটনাশক বা অন্যান্য বিষাক্ত পদার্থ নিরাপদভাবে সংরক্ষণের বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

ভেরোনিকার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST