ধামইরহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হতে চাই
মোঃ মাফুজুর রহমান ধামইরহাট উপজেলা প্রতিনিধি
ধামইরহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রত্যাশী হিসেবে আমি ত্যাগ, সততা ও সাংগঠনিক দক্ষতাকে সামনে রেখে কাজ করতে চাই। ছাত্ররাজনীতির শুরু থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন কর্মী হিসেবে কলেজ, পৌর, উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।
আমি ধামইরহাট সরকারি এম. এম. ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার সাবেক সদস্য হিসেবে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখেছি।
২০২১ সাল থেকে ছাত্রদলের দুর্দিনে আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূলের কর্মীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে আসছি। আমার বিশ্বাস, ঐক্যবদ্ধ ও শক্তিশালী পৌর ছাত্রদল গঠনের মাধ্যমে ধামইরহাটে জাতীয়তাবাদী রাজনীতিকে আরও সুসংগঠিত করা সম্ভব।