আখাউড়ায় ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পুরোনো নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে আখাউড়া থানাধীন মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারে ধরখার সিএনজি স্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে আলামিন স্টোরের সামনে তল্লাশি চালিয়ে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা পূর্বপাড়ার মো. নুর আলীর ছেলে মো. সুজন মিয়া (৩০) এবং হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী এলাকার মৃত ছাইন মোল্লার ছেলে মো. বাচ্চু মিয়া (৫৫)।
পুলিশ আরও জানায়, অভিযানে ইয়াবার পাশাপাশি একটি পুরোনো নম্বরবিহীন লাল-কালো রঙের Apache মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির চেসিস নম্বর অস্পষ্ট এবং ইঞ্জিন নম্বর CIB5096373।
আখাউড়া থানার এসআই আসাদুর রহমান, এএসআই মোখলেছুর রহমানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম ঘটনা সততা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত, দুই আসামিকে শুক্রবারই আদালতে সোপর্দ করা হয়েছে।