September 22, 2026, 6:03 pm
শিরোনাম:
আখাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ও মানহীন চিজ উৎপাদন: ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার চিজ ধ্বংস জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ আগপুংগলী চারমাথা মোড়ে সড়কে বড় ধরনের ভাঙন, ঝুঁকিতে যান চলাচল জামালপুরের বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২

সিংড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন

রিপোর্টারের নাম

সিংড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌরশহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। এখানে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
আলোচনা সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু দাউদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাইদ, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সাংবাদিক সৌরভ সোহরাব, আবু জাফর, কামাল পাশা, মোতালেব, ভূমি গ্রহীতা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ভূমি সেবাকে আরও সহজ, আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করা, নাগরিকদের সরাসরি সেবা প্রদান এবং সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই হলো মেলার মুল লক্ষ্য ও উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST