October 14, 2026, 2:02 am
শিরোনাম:
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, মোহাম্মদ  মকিস মনসুর প্রেসিডেন্ট ,আসরাফ মিয়া, জেনারেল সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার নির্বাচিত কুমিল্লায় নিহতদের স্মরণে ‘একুশে শারদ’, নানুয়াদিঘীর পাড়ে জ্বলে উঠল শ্রদ্ধার প্রদীপ অষ্টগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন ফিনল্যান্ডের খ্রিস্টান যুবক জামালপুরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন ৫ বছর বয়সী এক সন্তানের জননীকে। বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ একটি কিডনি বাঁচাতে পারে একটি জীবন: জরুরি চিকিৎসার সহায়তার আকুল আবেদন একটি কিডনি বাঁচাতে পারে একটি জীবন: জরুরি চিকিৎসার সহায়তার আকুল আবেদন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশন এর উদ্যোগে দুইটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ

সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে

রিপোর্টারের নাম

সলঙ্গায় ছেলের মৃত্যুর এক ঘণ্টার মধ্যে মারা গেলেন মা, দাফন একই কবরস্থানে

জাহিদুল হক জাহিদ : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর প্রায় এক ঘণ্টা পর মারা গেছেন তার মা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মা ও ছেলের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মারা যাওয়া ছেলে সাইফুল সরকার (৫৯) বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে। তার মা তারা বানুর বয়স হয়েছিল ৭৭ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে সাইফুল সরকার মারা যান। পরে দুপুর ১টার দিকে স্বজনরা তার মরদেহ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নিয়ে যান। এর কিছুক্ষণ পর, সোয়া ১টার দিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে তার মা তারা বানুও মারা যান।
ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST