November 29, 2026, 8:44 am
শিরোনাম:
নেত্রকোনায় আমনের বাম্পার ফলন, মাঠে ধান কাটা-মাড়াইয়ের ধুম; ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার হেক্টরের বেশি জমিতে আবাদ, উৎপাদনের সম্ভাবনা ৪ লাখ ৪২ হাজার মেট্রিক টন চাল; কোথাও ধান কাটা, কোথাও মাড়াই ও শুকানোর ব্যস্ততা, বাজারে মণপ্রতি ৯০০-৯৫০ টাকা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এতিমখানায় দুধ ও ডিম বিতরণ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তরসহ সকল জোনাল অফিসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এডভোকেট তাপস চন্দ্র সরকারের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আশীর্বাদ প্রার্থনা ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মশাল মিছিল ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

রিপোর্টারের নাম

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​গত ২৪ নভেম্বর ২০২৬ ইং তারিখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাসউদা আফরোজ শুচি। এই দায়িত্ব পাওয়ার পর এক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বার্তায় তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।​নিজের অনুভূতি প্রকাশ করে মাসউদা আফরোজ শুচি বলেন—​”সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি— আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। মহান আল্লাহ তায়ালা ওনাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।​২৪.১১.২০২৬ ইং তারিখে আমাকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত করায় নতুন বাংলাদেশের রূপকার, বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি ও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।​পাশাপাশি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সেইসব শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাঁরা আমাকে সর্বক্ষণিক অক্লান্ত পরিশ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী BMDA-এর নবগঠিত পরিচালনা পরিষদের যে অর্পিত দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করবো ইনশাআল্লাহ। এ পথে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
​বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে নবনির্বাচিত এই সদস্য তাঁর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST