November 28, 2026, 2:48 am
শিরোনাম:
ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মশাল মিছিল ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪ বিস্ফোরক মামলার আসামী সহ ৪ জন গ্রেফতার বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), মল্লিকপুর, সুনামগঞ্জ এর ১৫ (পনেরো) বৎসর পর্দাপণ উপলক্ষে ১ম বারের মত প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬” শুরু হয়ে সকাল সাড়ে ১১ শেষ হয়।

মেধাবৃত্তি পরীক্ষায় আরডিএসএ সংস্থার সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিপ্লব চন্দ্র সরকার।

বিশেষ অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ আহম্মদ শাহলান, মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ শারমিন জাহান মনিরা। আরডিএসএ সংস্থার উপদেষ্ঠা ও সাবেক পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর উপস্থিত ছিলেন। সেই সাথে মেধাবৃত্তি পরীক্ষায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার, আরডিএসএ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ্ আল ফরহাদ খাঁ সহ আরডিএসএ সংস্থার স্বেচ্ছাকর্মী ও পরীক্ষক হিসেবে রায়হান উদ্দীন, সানজিদা সরকার, তাহনিকা তাহারাত নুজহা, অমি সরকার, সুমাইয়া সরকার রিয়া, আফিয়া জাহিন শাম্মী, আয়েশা আক্তার খুশি, শাহরিয়ার উদ্দিন তান্নিব ও মোঃ মফিজুল হক সরকার দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য যে, সুনামগঞ্জ সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডার গার্ডেন এর মধ্যে ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১৫২ জন শিক্ষার্থী ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষার সার্বিক কার্যক্রমের উপর অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পর্যবেক্ষকবৃন্দ সন্তোষ্ট প্রকাশ করেন। আরডিএসএ সংস্থার কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় পরবর্তীতে আনুষ্ঠানিকতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৭.১১.২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST