November 29, 2026, 2:46 am
শিরোনাম:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এতিমখানায় দুধ ও ডিম বিতরণ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তরসহ সকল জোনাল অফিসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এডভোকেট তাপস চন্দ্র সরকারের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আশীর্বাদ প্রার্থনা ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মশাল মিছিল ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪ বিস্ফোরক মামলার আসামী সহ ৪ জন গ্রেফতার

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এতিমখানায় দুধ ও ডিম বিতরণ

রিপোর্টারের নাম

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এতিমখানায় দুধ ও ডিম বিতরণ

মোঃ মকবুল হোসেন,পাবনা, ফরিদপুর উপজেলা প্রতিনিধি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে পাবনার ফরিদপুর উপজেলার রুলদহ বন্যাকান্দি এতিমখানার শিশুদের মাঝে দুধ ও ডিম বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ফরিদপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নুরুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আলহাজ উদ্দিন, হাদল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলমসহ প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভায় শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধ ও ডিম খাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দুধ ও ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর প্রাণিজ আমিষ অন্তর্ভুক্ত করার পাশাপাশি শিশুদের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়াতে হবে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে এতিমখানার শিশুদের পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও পুষ্টিকর প্রাণিজ খাদ্য গ্রহণে আগ্রহ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST