November 23, 2026, 4:16 pm
শিরোনাম:
জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মাইজবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন স্বপন তালুকদার কাজীপুরে তেকানী ইউপি’র চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলী আলোচনার শীর্ষে নিশ্চিন্তপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন নুরুল ইসলাম বাবু, নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত টানা তিন দিনের বৃষ্টিতে নেত্রকোণায় আমন কাটা ও মাড়াই ব্যাহত আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সমাজসেবক মোহাম্মদ বাবুল আক্তার রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত  বাঙ্গালা ইউনিয়নে বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাবেক ইউপি সদস্য ফজলুল হক

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টারের নাম

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।

সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

সোমবার (২৩ নভেম্বর) সকালে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহাম্মেদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান সুমিল বলেন, ছাত্রদল আপনাদের একটি কথা বলতে চায়। আপনারা এখনো হুঁশিয়ার হয়ে যান। ছাত্রলীগ, যুবলীগ যারা পাশে ঘুমাইতেছেন, আপনারা বাসায় ঘুমান। আপনাদের এখনো পর্যন্ত অনেক ছাড় দেওয়া হয়েছে। আমাদের দলের চেয়ারম্যান, জনাব তারেক রহমান সাহেব বহু ছাড় দিয়েছে। আপনারা বাসায় ঘুমাইতেছেন বাসায় ঘুমান। বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন না। আমরা জেলা ছাত্রদলের নেতৃত্বে বলতে চাই, জামালপুরে যেকোনো জায়গায় এই ধরনের কোনো অপতৎপরতা দেখতে পেলে আমরা তাদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করব এবং এর দাঁত ভাঙ্গা জবাব দিব।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও শহর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কাওছার আহমেদ,
জামালপুর।
২৩.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST