November 24, 2026, 2:08 pm
শিরোনাম:
১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য জামালপুর আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বল হস্তান্তর বৈষম্যহীন অনুদান ও নাগরিক সেবার অঙ্গীকারে রানীনগরে রেজা মিয়ার গণসংযোগ শোকজ ও বিভাগীয় মামলাতেও থামেনি অনিয়ম, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের যেন মহাযজ্ঞ সংখ্যালঘুদের ইস্যুতে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা গ্রহণযোগ্য নয়: সুরঞ্জন ঘোষ নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান ত্যাগের ইতিহাস বুকে, ছাত্রদলের আদর্শে অবিচল বাবু ইয়েলো ল্যাম্পের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী: আতাইকুলায় ‘স্কুল জোন ট্রাফিক সাইন’ স্থাপন ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।

বৈষম্যহীন অনুদান ও নাগরিক সেবার অঙ্গীকারে রানীনগরে রেজা মিয়ার গণসংযোগ

রিপোর্টারের নাম

বৈষম্যহীন অনুদান ও নাগরিক সেবার অঙ্গীকারে রানীনগরে রেজা মিয়ার গণসংযোগ

ছাবেদুল সরকার পাবনা

​পাবনার রানীনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সরকারি অনুদান ও বরাদ্দের সুষম বণ্টন এবং জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম (রেজা মিয়া)। সোমবার (২৩ নভেম্বর) রানীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

​গণসংযোগের সময় রেজা মিয়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দৈনন্দিন সমস্যা ও দুঃখ-দুর্দশার কথা তুলে ধরলে তিনি নির্বাচিত হলে পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন।

​পথসভা ও মতবিনিময়ে চেয়ারম্যান প্রার্থী রেজা মিয়া বলেন, “আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সরকারি অনুদান ও বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করব। কোনো ধরনের বৈষম্য বা স্বজনপ্রীতি থাকবে না। প্রতিটি কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”

​তিনি আরও জানান, নির্বাচিত হলে রানীনগর ইউনিয়নের শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাগুলো দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST