November 28, 2026, 2:48 am
শিরোনাম:
ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি, না পেয়ে কাস্তুল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের অভিযোগ জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মশাল মিছিল ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পাসপোর্টের চেষ্টা, দুই রোহিঙ্গাসহ আটক ৪ বিস্ফোরক মামলার আসামী সহ ৪ জন গ্রেফতার বারহাট্টায় লাইসেন্স ছাড়া শিশুখাদ্য বিক্রি, তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা দুটি কিডনিই বিকল, বাঁচতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ

রিপোর্টারের নাম

ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ

মোঃমকবুল হোসেন পাবনা ফরিদপর উপজেলা প্রতিনিধি

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে পাবনার ফরিদপুর উপজেলায় হাঁস-মুরগি, গরু ও ছাগলের বিনামূল্যে টিকাদান এবং কৃমিনাশক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার হাংড়াগাড়ি এলাকার আল্লাহ আবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় খামারি ও পশুপালনকারীদের মাঝে বিনামূল্যে টিকা প্রদান এবং কৃমিনাশক বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ নুরুজ্জামান এবং ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আলহাজ উদ্দিন।
এ কর্মসূচির মাধ্যমে গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণিসম্পদ পালনে খামারিদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি খামারিদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST