July 3, 2026, 9:54 pm
শিরোনাম:
নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে ত্রিশালে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ রৌমারীতে মাদকের বিরুদ্ধে অলআউট যুদ্ধ বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ নওগাঁর শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা, আধুনিক শিক্ষাব্যবস্থার ঘোষণা এমপি ধলুর ভূল্লী উপজেলার দুটি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত। সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ

মোঃ সারোয়ার হোসেন অপু জেলা প্রতিনিধি,নওগাঁঃ

কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁর বদলগাছী উপজেলায় ৪ হাজার ৫শত ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এসময় উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান , উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ,সজল সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ,জনপ্রতিনিধি ,
স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলার ৪ হাজার ৫শত ৬০জন কৃষক বিভিন্ন ফসলের জন্য সরকারি প্রণোদনা পাচ্ছেন। এর মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ, উফশী রোপা আমন, বিভিন্ন সবজির বীজ, ফলজ ও লেবুর চারা। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে ৬ জন কৃষককে দেওয়া হচ্ছে এয়ার ফ্লো মেশিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, উন্নত জাতের ফসল চাষে আগ্রহ বাড়বে এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষকদের হাতে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

এদিকে, উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় চাষাবাদের খরচ কমবে এবং তারা অধিক উৎপাদনের ব্যাপারে আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST