May 20, 2026, 5:42 am
শিরোনাম:
বড়াইগ্রামে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন সিংড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন নিয়ামতপুর সরকারী কলেজের উদ্যোগে মোস্তাফিজুর রহমান এমপিকে সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ভূমি মেলা উপলক্ষে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম। গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সমন্বিত উদ্যোগ জরুরি নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বাংলাদেশ প্রেসক্লাব নাসিরনগর শাখার আহ্বায়ক কমিটি গঠন,আহবায়ক নিহারেন্দু সদস্য সচিব শামীম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০ মে সিরাজগঞ্জ তালগাছী ভূমি অফিসের অফিস সহায়ক হেলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জামায়াত কর্মীর পরকীয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য

বড়াইগ্রামে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

রিপোর্টারের নাম

বড়াইগ্রামে ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী (১৯-২১ মে) ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস চত্বরে শেষ হয়। এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালাম, কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, বনপাড়া সাব-রেজিস্টার হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী, সমবায় কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষুদ্র উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ, ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বনপাড়া দলিল লেখক সমিতির সভাপতি সরদার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আব্দুল মান্নানসহ সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিক, সুধীজন ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি সেবাগ্রহীতাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST