November 24, 2026, 2:26 pm
শিরোনাম:
১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য জামালপুর আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কম্বল হস্তান্তর বৈষম্যহীন অনুদান ও নাগরিক সেবার অঙ্গীকারে রানীনগরে রেজা মিয়ার গণসংযোগ শোকজ ও বিভাগীয় মামলাতেও থামেনি অনিয়ম, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের যেন মহাযজ্ঞ সংখ্যালঘুদের ইস্যুতে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা গ্রহণযোগ্য নয়: সুরঞ্জন ঘোষ নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান ত্যাগের ইতিহাস বুকে, ছাত্রদলের আদর্শে অবিচল বাবু ইয়েলো ল্যাম্পের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী: আতাইকুলায় ‘স্কুল জোন ট্রাফিক সাইন’ স্থাপন ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।

ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য

রিপোর্টারের নাম

ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য

(পলাশ পাল,স্টাফ রিপোর্টার)
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে এসে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক জাংলং। বিয়ের পর নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন তিনি। ভিন্ন দেশের দুই নাগরিকের এই বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের তরুণী কুশবু বেগমের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় চীনের নাগরিক জাংলংয়ের। ধীরে ধীরে তাঁদের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন।
এরই ধারাবাহিকতায় গত রোববার (২২ নভেম্বর) ঢাকায় এফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দুই দিন পর আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্ত্রী কুশবু বেগমকে সঙ্গে নিয়ে ধর্মপাশার বৌলাম গ্রামে শ্বশুরবাড়িতে আসেন জাংলং।
কুশবু বেগম বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া ও হেনা আক্তারের মেয়ে। তাঁর স্বামী জাংলং চীনের আনহুই প্রদেশের বাসিন্দা। তিনি ঝং ইউং গেল ও হি ইউ ইয়িংয়ের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চীন ও বাংলাদেশের দুই নাগরিকের এই বৈবাহিক সম্পর্কের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু করে দুই দেশের নাগরিকের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি অনেকের আগ্রহের বিষয় হয়ে উঠেছে।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে চীনের এক নাগরিকের বিয়ে হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST