November 24, 2026, 12:28 pm
শিরোনাম:
শোকজ ও বিভাগীয় মামলাতেও থামেনি অনিয়ম, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের যেন মহাযজ্ঞ সংখ্যালঘুদের ইস্যুতে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা গ্রহণযোগ্য নয়: সুরঞ্জন ঘোষ নেত্রকোনার ৫৩৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান ত্যাগের ইতিহাস বুকে, ছাত্রদলের আদর্শে অবিচল বাবু ইয়েলো ল্যাম্পের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী: আতাইকুলায় ‘স্কুল জোন ট্রাফিক সাইন’ স্থাপন ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার। জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মাইজবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন স্বপন তালুকদার কাজীপুরে তেকানী ইউপি’র চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলী আলোচনার শীর্ষে নিশ্চিন্তপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন নুরুল ইসলাম বাবু, নির্বাচনী মাঠে বাড়ছে তৎপরতা

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।

রিপোর্টারের নাম

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া ।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ৩৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ গ্রাম ইয়াবার গুঁড়া, ১৯০ গ্রাম গাঁজা ও নগদ ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আলাদাউদপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে হারুন মিয়া (৫০) এবং তার স্ত্রী ফিরোজা বেগম (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি অভিযানিক দল আলাদাউদপুর এলাকায় হারুন মিয়ার নিজ দখলীয় দুটি বসতঘরে অভিযান পরিচালনা করে। এ সময় ঘর দুটি থেকে ৩৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৬ গ্রাম ইয়াবার গুঁড়া, ১৯০ গ্রাম গাঁজা এবং নগদ ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে হারুন মিয়া ও তার স্ত্রী ফিরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ফয়েজ আহাম্মদ বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST