August 3, 2026, 9:19 am
শিরোনাম:
সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত-১ ​নওগাঁয় “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে মানবতার সেবায় নিরলস পথচলা; অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফোটাচ্ছেন হাসি নবীনগরে উচ্ছেদকৃত অসহায় হকার-ক্ষুদ্র ব্যবসায়িদের পূর্নবাসনের আর্জি স্থানিয় এমপি-চেয়ারম্যানের কাছে কুমিল্লা ধর্মসাগর পাড়ে সুর, সৌহার্দ্য আর সকালের নাস্তার মিলনমেলা এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ নোয়াখালীতে মৎস্য খামারে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন কটিয়াদীতে মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা জোরদার, ওসিকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া কৃষক দলের আয়োজনে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

রিপোর্টারের নাম

নওগাঁর মহাদেবপুর চৌমাশিয়া কৃষক দলের আয়োজনে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় চৌমাশিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ জেলা কৃষকদলের আহ্বায়ক মনিমুল ইসলাম চঞ্চল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সভাপতি ইরুল কায়েস সাজু, চেরাগপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল সবুজ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম বেলু, সাধারণ সম্পাদক শাহজাহান ইসলাম সাইফ সহ কৃষকদল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং তাদের মাঠমুখী করতে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST