July 25, 2026, 5:02 am
শিরোনাম:
নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!! হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচন ঘিরে প্রাণচাঞ্চল্য: সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই আশুগঞ্জে ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার বিজয়নগরে বিদ্যালয়ের মেরামত বরাদ্দে অনিয়ম, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার আশুগঞ্জে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ ইয়াছিন আলী , সিরাজগঞ্জ:

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়নের হরিনাহাটা গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের আয়োজিত ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার বিকেলে স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রঞ্জু আহমেদ কেডি ও পরিচালনা করেন শাহিন শেখ।
ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাসেল রহমান, প্রোপ্রাইটর, মেসার্স অরাকা ফিড, ভূঞাপুর, টাঙ্গাইল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম সোহেল মাহমুদ রঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমাজ উদ্দিন তালুকদার শুভ এবং বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় খামার মালিক একাদশ ও চাকরিজীবী একাদশ। নির্ধারিত সময়ে উভয় দলই ৩-৩ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর ট্রাইব্রেকারে ১ গোলের ব্যবধানে জয়লাভ করে খামার মালিক একাদশ, ফলে তারাই ২২তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী খামার মালিক একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার এবং রানারআপ চাকরিজীবী একাদশের হাতে রানারআপ ট্রফি ও পুরস্কার তুলে দেন। একই সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের হাতে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করেন তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST