September 1, 2026, 4:59 am
শিরোনাম:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নেত্রকোনায় ৫০ কোটি টাকার শৈলজারঞ্জন মজুমদারের সাংস্কৃতিক কেন্দ্র এখন তালাবদ্ধ নন্দীগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসাবে জাহিদুল ইসলাম কুমিল্লার চান্দিনায় কাকী হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন নওগাঁ মান্দার পাকুড়িয়া ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, পাকুড়িয়ায় ১২৮ জন শহীদের স্মরণে আজ শ্রদ্ধাঞ্জলি সৌদি-সোফা কারখানায় আগুনে পুড়ে নিহত ৭ প্রবাসীর জানাজা হলো নওগাঁয় গোবিন্দগঞ্জে রাজাহার ইউনিয়নের নিচকিন চাপড় গ্রামে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ লুলাইং সড়কে চলমান কাজ বন্ধ থাকায় চরম জনদুর্ভোগ সাধারন মানুষ, তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত উখিয়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন

মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ছাত্রদল নেতা সাব্বিরের ফুটবল উপহার

রিপোর্টারের নাম

মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ছাত্রদল নেতা সাব্বিরের ফুটবল উপহার

আসাদুল ইসলাম মিরপুর উপজেলা প্রতিনিধি।।
যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরণ করা হয়েছে। মিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বিরের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ১০টি ফুটবল বিতরণ করা হয়।

​প্রবাসী হয়েও দলের ও দেশের তরুণ সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ছাত্রদল নেতা সাব্বির। তারই ধারাবাহিকতায় স্থানীয় যুবসমাজকে মাঠমুখী করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

​আমলা ইউনিয়নে আয়োজিত এই ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আমলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক এমদাদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: ​শান্ত আহমেদ, সাধারণ সম্পাদক, আমলা সরকারি কলেজ ছাত্রদল।​মো. আলী জিহাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমলা ইউনিয়ন যুবদল।​স্বপন, বিশিষ্ট ছাত্রনেতা।​এবং এই মহতী উদ্যোগের প্রধান আয়োজক ছাত্রদল নেতা সাব্বির।

​এছাড়াও ফুটবল বিতরণকালে আমলা ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মোবাইল ও মাদকের মরণব্যাধি আসক্তি থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনতে ছাত্রদল নেতা সাব্বিরের এই চমৎকার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এলাকার তরুণদের উন্নয়ন ও সুস্থ বিনোদনের জন্য এ ধরনের অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST