August 10, 2026, 10:13 am
শিরোনাম:
আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ কালিয়াকৈরে পৌর যুবদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান আশুগঞ্জে সিএনজিতে বিদেশি সিগারেট উদ্ধার, ৩ চোরাকারবারী গ্রেফতার পৌরসভা নির্বাচন: মেয়র পদে আলোচনায় সাইদুর রহমান বাচ্চু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড ধর্মসাগরের ভোরে জেগে ওঠে বাংলার প্রাণ ব্যায়াম শেষে লোকসংগীতের আসর, প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলা; প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শ্রীরামপ্রসাদ ভদ্র রামপালে সংসারের খরচ যোগাতে মাথার চুল বিক্রি করলেন এক অসহায় নারী

নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শ্রীরামপ্রসাদ ভদ্র

রিপোর্টারের নাম

নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শ্রীরামপ্রসাদ ভদ্র

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়ন শিকারপুরে প্রায় দুইশত বছরের পুরনো ঐতিহাসিক ভূতনাথ (হিন্দুবাঘা) ধামে নতুন শিব মন্দির নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্রীরাম প্রসাদ ভদ্র ।

৭ আগস্ট শুক্রবার দুপুর ২ টার দিকে মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের শিকারপুর মৌজায় অবস্থিত ঐতিহাসিক এ ভূতনাথ মন্দির প্রাঙ্গণে নতুন করে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বহুতল বিশিষ্ট নতুন শিব মন্দির নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র এবং মন্দির কমিটির সভাপতি গনেশ চন্দ্র হালদার।

নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে জেলার সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে যোগ দেন। এ উপলক্ষে ওই মন্দিরের স্থানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ভূতনাথ মন্দির কমিটির সভাপতি গনেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, জেলা এবং উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দানকারী নেতা, পরিমল চন্দ্র মন্ডল, রিপন কুমার,

অজিত কুমার মন্ডল, তাপস চন্দ্র ঘোষ, সুশীল চন্দ্র সাহা প্রমূখ। অনুষ্ঠান অন্তে উপস্থিত ভক্তদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST