সংশোধিত নিউজ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা ও ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
তাপস চন্দ্র সরকার।।
“ধর্ম যার যার-উৎসব সবার, ধর্মীয় রাষ্ট্র নয়- ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই” এ শ্লোগান সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা ও ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন তিতারকান্দি কালী মায়ের বাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার আয়োজনে এ বর্ধিত সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য উৎপল মজুমদার আশীষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলার শাখার আহ্বায়িকা শিপ্রা মজুমদার , ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন ২নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য অমৃতলাল নাগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র সরকার, তিতারকান্দি শ্রীশ্রী রক্ষা কালী মন্দির কমিটির সভাপতি ভক্ত প্রধান, যুতিশ কীর্তনীয়া ও ২নং ইউপি সদস্য রনজিৎ প্রধান।
ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা।
এছাড়াও বক্তব্য রাখেন- ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন কমিটির যোগেশ ঘোষ, শ্রীমঙ্গল হালদার ও শ্রী রামকৃষ্ণ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সদস্য সচিব সুখ রঞ্জন বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার সূত্রধর।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামল বাড়ৈ, রঞ্জন সরকার ও দেবাশীষ সরকার।
ওই সম্মেলনে নিমাই চন্দ্র দাসকে সভাপতি, রনজিৎ প্রধানকে সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।