July 29, 2026, 7:16 pm
শিরোনাম:
সিংড়ায় চলনবিল নৌকা বাইচ-২০২৬: এর স্থান পরিদর্শন করলেন ডিসি আসমা শাহীন নওগাঁয় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি: জনতার হাতে আটক চোর উদ্ধার চোরাই মালামাল কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমে ২৯ জুলাই গুরুপূর্ণিমা উদযাপন সংশোধিত নিউজ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা ও ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দারিদ্র্যের কাছে আটকে আছে যমজ ২শিশুর নতুন জীবনের স্বপ্ন তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত নেত্রকোনায় এক দিনের পাহাড়ি ঢলে সড়কের ৮ কোটি টাকার ক্ষতি নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কুমিল্লার সনাতনী সমাজ

কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমে ২৯ জুলাই গুরুপূর্ণিমা উদযাপন

রিপোর্টারের নাম

কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমে ২৯ জুলাই গুরুপূর্ণিমা উদযাপন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
আগামী ২৯ জুলাই ২০২৬, মঙ্গলবার কুমিল্লা নগরীর ঠাকুরপাড়াস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী গুরুপূর্ণিমা উদযাপিত হবে।

এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভোর সাড়ে ৪টা থেকে শুরু হবে মঙ্গল আরতি ও বাল্যভোগ। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী ঠাকুরের পূজা ও ভোগ, বেদমন্ত্র পাঠ, গুরুস্তুতি, বিভিন্ন শাস্ত্র থেকে পাঠ, জপ-ধ্যান ও ভজনসংগীত, শ্রীশ্রী ঠাকুরের ভোগ আরতি ও পুষ্পাঞ্জলি এবং গুরুপূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা।

আলোচনা অনুষ্ঠান শেষে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি, জপ-ধ্যান এবং গুরুভজন।

অনুষ্ঠান সফল করতে আশ্রম কর্তৃপক্ষ ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী সকলের আন্তরিক উপস্থিতি, অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST