September 4, 2026, 7:51 am
শিরোনাম:
আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার. বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

ডাকাতিয়া নদীতে সাঁতার কেটে ঘাস আনতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ মুশু গাজী

রিপোর্টারের নাম

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ডাকাতিয়া নদী পার হয়ে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গিয়ে মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন মুশু গাজী (৬৫) নামে এক বৃদ্ধ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সোয়ামেইল এলাকার পাশ দিয়ে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই নিজের গরুর জন্য ঘাস কাটতে নদীর ওপারে যাওয়ার উদ্দেশ্যে সাঁতার কেটে নদী পার হচ্ছিলেন মুশু গাজী। এ সময় মাঝ নদীতে পৌঁছালে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মনোয়ার হোসেন মনু বলেন, নদী পার হওয়ার আগে তার সঙ্গে আমার কথা হয়। আমি নিজ চোখে দেখেছি, তিনি সাঁতার কেটে বেশ কিছু দূর এগিয়ে যান। পরে আমি কাজে ব্যস্ত হয়ে পড়ি। রাতে শুনতে পাই, তিনি আর বাড়িতে ফেরেননি। এরপর থেকে খোঁজাখুঁজি চলছে, কিন্তু এখনো কোনো সন্ধান মেলেনি।

অন্যদিকে স্থানীয় বাসিন্দা খোরশেদ হাওলাদার জানান, মুশু গাজী মৃত সিদ্দিকুর রহমান গাজীর ছেলে। তিনি নিয়মিত গরুর ঘাস কাটার জন্য নদীর ওপারে যেতেন। হঠাৎ এমন দুর্ঘটনা কেউই কল্পনা করতে পারেনি। তিনি আরও জানান, মুশু গাজী এক ছেলে ও চার কন্যা সন্তানের জনক।
নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছেন। পরিবারের সদস্যরা মাইকিং করে তার সন্ধান ও মরদেহ উদ্ধারের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করছেন।

প্রশাসনের বক্তব্য: এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। স্থানীয় ডুবুরি ও সংশ্লিষ্টদের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে যুক্ত করা হবে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST