October 11, 2026, 11:24 pm
শিরোনাম:
মহালয়ার সংগীতানুষ্ঠান শেষে চকবার আইসক্রিমে মেতে উঠলেন ছয় বিশিষ্টজন, উৎসবের আনন্দে যোগ হলো ভিন্ন মাত্রা ভাঙ্গুড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ বরকতুল্লাহ বরাত আর নেই জামালপুরের ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি অষ্টগ্রাম থানার রুকুনুজ্জামান চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১ রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবী, সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ মোট ১৫ জন আসামী গ্রেফতারঃ- কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫

ছাতনাই নদীতে মাছ শিকার করতে গিয়ে এক মৎস্য জীবী জেলের মৃত্যু

রিপোর্টারের নাম

ছাতনাই নদীতে মাছ শিকার করতে গিয়ে এক মৎস্য জীবী জেলের মৃত্যু
খাদেমুল ইসলাম!
নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়!

পঞ্চগড় জেলায় দেবীগঞ্জ উপজেলা ছাতনাই নদীতে মাছ শিকার করতে
গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল (৪৭) নামে এক মৎস্যজীবী জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত সুরুজ্জামাল দেবীগঞ্জ উপজেলা টাকাহারা গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী জেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদীতে মাছ ধরার জন্য জাল বসাতে যান নিহত সুরুজ্জামাল। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে পানির তোড়ে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল প্রায় ৫টার দিকে একব্যক্তি মোঃ কুরবান আলী নামে এক ব্যক্তি নদীর মধ্যে একটি বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST