November 4, 2026, 10:41 pm
শিরোনাম:
ধামইরহাটে জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, আতঙ্কে কৃষক পরিবার মাদক ব্যবসার প্রতিবাদ করায় খুন, কসবার সাব্বির হত্যা মামলায় আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  টানা ৪র্থ বারের মতো সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি রাকিবুল হাসান সম্মাননা ক্রেস্ট তুলে দিলেন পুলিশ সুপার রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল জামালপুর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা উখিয়ায় শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ইউএনও’কে ছাত্রদলের স্মারকলিপি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ২৮ দিনেও অধরা অধিকাংশ আসামি

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ২৪ ঘণ্টায় সাড়ে ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ

রিপোর্টারের নাম

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে ২৪ ঘণ্টায় সাড়ে ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রাম সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ গবাদিপশু, মাদকদ্রব্য ও কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য ৮ লাখ ৫১ হাজার ৭৫৫ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া চোরাচালানি পণ্যের মধ্যে গবাদিপশু, মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের কসমেটিকস রয়েছে।

বিজিবি সদর দপ্তরের নির্দেশিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালান নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্ববোধকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির আভিযানিক কার্যক্রম আগের চেয়ে আরও শক্তিশালী করা হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভয়েজ নিউজ লিখে দাও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST