October 21, 2026, 8:35 am
শিরোনাম:
গাজীপুর জেলা পরিষদ কতৃক দুস্হ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন, আরিফা সুলতানা রুমা এমপি রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ জামালপুরে অসহায় ও হতদরিদ্রদের পরিবারের মাঝে ২০ টি অটো রিকসা বিতরন বিজয়নগরে মাদ্রাসার দপ্তরি কারাগারে বিজয়নগরের সাপুটিয়া বিলে মাছ লুটের অভিযোগ। ইজারাদারের দাবি, প্রতিবছর ১২ লাখ টাকা রাজস্ব দিয়েও লোকসানের মুখে পড়তে হচ্ছে ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার পাবনার ভাঙ্গুড়ায় মিছমেথুইর কালী ও দুর্গা মন্দিরে ধুমধামে শারদীয় দুর্গোৎসব

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি শামীম খান: সিরাজগঞ্জকে দিব মডেল উপজেলা”

রিপোর্টারের নাম

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি শামীম খান: সিরাজগঞ্জকে দিব মডেল উপজেলা”

মোঃ জাহিদুল হক জাহিদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তরুণ প্রজন্মের আইকন, ছাত্র রাজনীতির কিংবদন্তি ভিপি শামীম খান এখন সিরাজগঞ্জের আলোচনার কেন্দ্রবিন্দু। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে ছুটছেন একটাই স্বপ্ন নিয়ে – “মানুষের মুখে হাসি ফোটানো”।

জনসভায় আবেগতাড়িত হয়ে তিনি বলেন,
রাজনীতি মানে মানুষের জন্য রাজনীতি। কিন্তু আমরা দেখেছি, অনেকে প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়িয়ে ক্ষমতায় গিয়ে নিজের পকেট, নিজের পরিবার আর নিজের আত্মীয়-স্বজন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। গরিবের কষ্টের কথা তারা ভুলে যায়।

তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন,
“আমি ভিপি শামীম খান। আমার মুখে যা বলি, বুকে তা লালন করি। আমার প্রতিটি কথা, প্রতিটি স্বপ্ন শুধু আপনাদের জন্য। আমি সম্পদ গড়তে আসিনি, মানুষের আস্থা অর্জন করতে এসেছি। জনগণের ভালোবাসা, জনগণের দোয়া আর জনগণের অস্তিত্বকে সমুন্নত রাখাই আমার রাজনীতির মূলমন্ত্র।”

তার সুস্পষ্ট ঘোষণা: “আপনাদের ভালোবাসা ও আল্লাহর রহমত নিয়ে আমি কথা দিচ্ছি – সিরাজগঞ্জ উপজেলাকে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থানে দেশের অন্যতম একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।
এসেছি সেবা করার সুযোগ চাইতে। আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো আমাকে পাশে পাবেন। দোয়া করবেন, আশীর্বাদ করবেন। জনগণের সেবাই আমার জীবনের একমাত্র লক্ষ্যমাত্রা।

তার এই সৎ, স্বচ্ছ ও মানবিক অঙ্গীকারে ইতোমধ্যেই উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে নতুন আশার আলো জেগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST