আশুগঞ্জে পিকআপে গাঁজা, গ্রেফতার ১
শফিকুর রহমান শাহীন, আশুগঞ্জে পিকআপে গাঁজা, গ্রেফতার ১
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপে করে গাঁজা বহনের সময় ৫২ কেজি গাঁজাসহ মাহমুদুর রহমান সাইফুল (মাধবপুর) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৫৮৭৩) আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনের অভিযোগে মাহমুদুর রহমান সাইফুলকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও গাড়িটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতার সাইফুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. খোকন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগে আরও দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপে করে গাঁজা বহনের সময় ৫২ কেজি গাঁজাসহ মাহমুদুর রহমান সাইফুল (মাধবপুর) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, অভিযানকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৫৮৭৩) আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনের অভিযোগে মাহমুদুর রহমান সাইফুলকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও গাড়িটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতার সাইফুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. খোকন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে এর আগে আরও দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।