September 13, 2026, 9:50 pm
শিরোনাম:
কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ আশুগঞ্জে পিকআপে গাঁজা, গ্রেফতার ১ শফিকুর রহমান শাহীন, আশুগঞ্জে পিকআপে গাঁজা, গ্রেফতার কসবায় বিদেশি মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ বিজয়নগরে বেহাল সড়ক, স্বেচ্ছাশ্রমে সংস্কার করছেন গ্রামের বাসিন্দারা। আহলে সুন্নাত ওয়াল জামাত নোয়াখালী জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ই-লার্নিং শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

বিজয়নগরে বেহাল সড়ক, স্বেচ্ছাশ্রমে সংস্কার করছেন গ্রামের বাসিন্দারা।

রিপোর্টারের নাম

বিজয়নগরে বেহাল সড়ক, স্বেচ্ছাশ্রমে সংস্কার করছেন গ্রামের বাসিন্দারা।
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শিক্ষা নগরী ইসলামপুর গ্রামের ভাঙা ব্রিজ থেকে খলাপাড়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটির এমন অবস্থা যে, সিএনজি চালিত রিক্সা এবং ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ হয়ে গেছে; এমনকি পায়ে হেঁটেও চলাচল করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে এ রাস্তা ব্যবহারকারীদের।

শনিবার ১২ সেপ্টেম্বর সকাল থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি এ কাজ শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে পাকা রাস্তা ভেঙে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই যেন ডুবাই পরিণত হয়। ফলে প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।

এ অবস্থায় সরকারি উদ্যোগে রাস্তাটি মেরামতের জন্য বিভিন্ন জায়গায় আবেদন সহ ঘোরাঘুরি করে কোন লাভ হয়নি নিরুপায় হয়ে, গ্রামবাসী নিজেদের উদ্যোগে ও অনুদানে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করার কাজ শুরু করেছেন। স্থানীয় বাসিন্দা অটোরিকশাচালকরা স্বেচ্ছাশ্রম দিয়ে রাস্তার ভাঙা অংশ মেরামত ও চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।
স্থানীয়রা বলেন, সাময়িকভাবে স্বেচ্ছাশ্রমে সড়কটি সচল রাখার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধানের জন্য দ্রুত সংস্কার প্রয়োজন। তারা সড়কটি পুনঃমেরামত করে স্থায়ীভাবে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এমদাদ হোসেন (ফারুক) জানান, এ রাস্তাটি বৃষ্টির কারণে মেরামত করা হচ্ছে না তবে অচিরেেই তা করা হবে।

উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান ভূঁইয়া জানান-নিজ উদ্যোগে / স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কেউ কাজ করলে সাধুবাদ জানাই, তবে এ মুহূর্তে সরকারের কোন প্রকল্প চলমান নেই ।

 

 

 

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST