কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা গ্রহণকারী নাগরিকদের উন্নত ও সহজলব্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটি আয়োজিত স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্ট ও সায়মা ইব্রাহিম নার্সিং স্বাস্থ্য সেবা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ,মতিন চৌধুরী। ডাঃ সাদিয়া তাসনিম মুনমুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ ছাইদুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হুসাইন, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার সহ, কর্মরত চিকিৎসকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাসপাতলে চিকিৎসা সেবায় ও সংস্কার কাজের জন্য নগদ ৫০ লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন।