কসবায় বিদেশি মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদেশি মদ ও গাঁজাসহ জমশেদ মিয়া (নাম) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের রামখোলা এলাকায় অভিযান চালায়। এ সময় জমশেদ মিয়ার মালিকানাধীন গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ১৬ বোতল ভারতীয় HE-MAN 9000 STRONG BEER, ৬ ক্যান KINGFISHER STRONG PREMIUM BEER এবং ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ। এ ঘটনায় জমশেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জমশেদ মিয়া কসবা উপজেলার রাউৎখলা গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।