August 5, 2026, 1:18 pm
শিরোনাম:
পঞ্চগড়ে ৪ জন স্ত্রীর থাকার পর আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক জামায়াতের নেতা নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদী থেকে আতিকুর রহমান নামে এক যুবকের মৃত্যুদেহ উদ্ধার কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা সৌহার্দ্য, সংস্কৃতি ও ভালোবাসার অনন্য মিলনমেলা এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, সন্ত্রাসীদের পক্ষে মামলা পরিচালনা না করার আহ্বান এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত। জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া” — এ্যাড. মিজানুর রহমান মুবিন পুলিশ সুপারের তত্ত্বাবধানে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার; দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনের অনন্য প্রাপ্তি: অটোরিকশা ফিরে পেয়ে ফুল হাতে পঙ্গু পরিবারের ভালোবাসায় সিক্ত নওগাঁ জেলা পুলিশ নওগাঁর মহাদেবপুর উত্তরগ্রামে বাড়িতে চুরির ঘটনা রহস্য উদঘাটন অতঃপর ৩ চোরকে গ্রেফতার

অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন

রিপোর্টারের নাম

অস্ত্র ঠেকিয়ে চালক-প্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় সরকারি খাল খনন প্রকল্পের চালক ও নৈশ্যপ্রহরীকে বুকে অস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে এক্সকাভেটরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরির্দশন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে ১০ থেকে ১০ জনের একটি দল মুখে গামছা বেঁধে এসে চালকদের মারধর করে তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় খনন কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটরে অগ্নিসংযোগ করে। একই সাথে এক্সকাভেটরে ব্যবহৃত ৪টি ব্যাটারি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশ্যপ্রহরী বিদ্যুৎ জানান, রাত ১টার দিকে ১০-১২ জনের একটি দল মুখে গামছা বেঁধে এসে আমাদের বুকে অস্ত্র ধরে মারধর শুরু করে। তারা চলে যাওয়ার সময় এক্সকাভেটরের ব্যাটারি নিয়ে যায় ও পেট্রোল ঢেলে এক্সকাভেটর পুড়িয়ে দেয়।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ড্রাইভারদের মারধর করে এক্সকাভেটর পুড়িয়ে দেয়। ড্রাইভারের সাথে থাকা মোটরসাইকেল, দুটি মোবাইল ও এক্সকাভেটরের ব্যাটারি নিয়ে যায়। ঘটনাস্থল ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। এক্সকাভেটরের মালিক অভিযোগ নিয়ে থানায় আসছেন। ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্প হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে গত ১৬ মার্চ খোকসার মোড়াগাছা-হাসিমপুর ৩ কিলোমিটার খাল খনন উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST