September 21, 2026, 9:37 am
শিরোনাম:
বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার রাঙ্গামাটিতে এনসিপির নবগঠিত জেলা কমিটির প্রেস মিট ও পরিচিতি সভা মাদক, ইভটিজিং ও সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ রাতে নিজেই সড়কে সচেতনতামূলক সাইনবোর্ড লাগাচ্ছেন মিঠামইনের ওসি মনোয়ার উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। প্রেমিকার জন্য ‘মন না গলা’ সেই প্রেমিকের বিরুদ্ধে মামলা ধামইরহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হতে চাই জামালপুরে বিজ্ঞ বিচারক দম্পতি’র বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উন্মোচন, গ্রেফতার ০৫, আলামত উদ্ধার ও ০৩ আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ৭ দফা দাবীতে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরের বকশীগঞ্জে লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম

বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬০ কেজি গাঁজাসহ মোহন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকার একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় মোহন মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ছয়টি পাটের বস্তা তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোহন মিয়া বিষ্ণুপুর ইউপি কালাছড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক দুই-তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা গাঁজা বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST