October 11, 2026, 11:19 pm
শিরোনাম:
মহালয়ার সংগীতানুষ্ঠান শেষে চকবার আইসক্রিমে মেতে উঠলেন ছয় বিশিষ্টজন, উৎসবের আনন্দে যোগ হলো ভিন্ন মাত্রা ভাঙ্গুড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ বরকতুল্লাহ বরাত আর নেই জামালপুরের ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি অষ্টগ্রাম থানার রুকুনুজ্জামান চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে অনুদানের আশ্বাস এমপি রুমার মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ নিহত ১ রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবী, সাজা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ মোট ১৫ জন আসামী গ্রেফতারঃ- কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মহালয়া উৎসব উদযাপন বিজয়নগরে আসামি সহ পুলিশের গাড়ি খাদে , গুরুতর আহত ৫

সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত-১

রিপোর্টারের নাম

সিংড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে
মাছ ব্যবসায়ী নিহত, আহত-১

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
​নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আল-আমীন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​রবিবার (২ জুলাই) ভোর ৪টার দিকে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত মাছ ব্যবসায়ী আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। অন্যদিকে, আহত আল-আমীন একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘ঢাকা মেট্রো-ন-১৬-০৯৪২’ নম্বরের একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খেজুরতলা এলাকায় পৌছালে পিকআপটি সামনে থাকা একটি অজ্ঞাত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আফজালের মর্মান্তিক মৃত্যু হয়।

​ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পিকআপ চালক ইলিয়াস আলী ভুঁইয়া পালিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন
রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST