September 4, 2026, 9:06 am
শিরোনাম:
কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার. বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

শাহ আলীর মাজারে হামলার বিচার ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন

রিপোর্টারের নাম

শাহ আলীর মাজারে হামলার বিচার ও ধর্ষকদের ফাঁসির দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার-
সারাদেশে মাজারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন, নিপীড়ন এবং দেশব্যাপী কাওমী মাদ্রাসা গুলোতে শিশু কিশোরীদের ধর্ষণের ঘটনায় তিন মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির কার্যকরের দাবিতে কুমিল্লা টাউন হল মোড়ে এক মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ ও প্রতিবাদ মিছিল করছে বাংলাদেশ তরিকত-এ ইসলাম। আজ (২২ মে শুক্রবার) সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল চত্ত্বরে তরিকত-এ ইসলামের প্রতিষ্ঠতা চেয়ারম্যান সৈয়দ গোলাম মঈন উদ্দীন হিয়াজুড়ির সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার কাজী ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ (এনডিবির) চেয়ারম্যান মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ইঞ্জিনিয়ার জাবেদ মজুমদার, আল সূফী বার্তা সম্পাদক রাসেদ বিল্লাহ চিশতী, ছায়দুল হিয়াজুড়ী, রাসেল দেওয়ান, মিনু হিয়াজুড়িসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিদিনই মাজারে নির্মমভাবে হামলা হচ্ছে। মা-বোন-কন্যারা ধর্ষিত হচ্ছে, ছাত্রীরা ধর্ষিত হচ্ছে কাওমী মাদ্রাসা গুলোতে। শিশু ছাত্ররা
হচ্ছে বলৎকারের শিকার। শুধুমাত্র বিচার না হওয়ার কারণে। যদি বলৎকার ও ধর্ষকদের বিচার দ্রুত কার্যকর হতো তাহলে এভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মা-বোন-কন্যারা ধর্ষিত হতো না। এসময় তরিকত-এ ইসলামের সভাপতি সৈয়দ গোলাম মঈন উদ্দীন হিয়াজুড়ি পির সাহেব বলেন, সারা বাংলাদেশে কাওমী মাদ্রাসা গুলোতে ধর্ষণকারী বলৎকারী মোল্লাদের তিনি মাসের মধ্যেই ফাঁশি কার্যকর নিশ্চিত করতে হবে।
সৈয়দ গোলাম মঈন উদ্দীন টিপু হিয়াজুড়ির নেতৃত্বে টাউন হল মোড়ে মানববন্ধন কর্মসূচি শেষ করে বিক্ষোভ প্রতিবাদ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সৈয়দ গোলাম মঈন উদ্দীন টিপু হিয়াজুড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST