September 4, 2026, 7:56 am
শিরোনাম:
আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার. বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন,সিরাজগঞ্জে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণে – ইকবাল হাসান মাহমুদ টুকু

রিপোর্টারের নাম

মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন,সিরাজগঞ্জে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণে – ইকবাল হাসান মাহমুদ টুকু
জাহিদুল হক জাহিদ , সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ ছাড়া ওমর কৃষ্ণ দাসসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “মাদক যুবসমাজের জন্য একটি বড় হুমকি। তরুণদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন। পরে তিনি উপজেলা প্রশাসনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST